বেঁচে থাকা এখন বড় কঠিন।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে বেঁচে থাকা এখন বড় কঠিন সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।

লিংক
আসলে আমার কাছে মনে হয় যে এই পৃথিবীতে বেঁচে থাকা এখন আগের থেকে অনেক বেশি কঠিন হয়ে গেছে। কেননা একটা জিনিস আমরা খেয়াল করে দেখেছি যে এই পৃথিবীতে যারা পূর্বে বসবাস করত তারা কিন্তু তেমন একটা বেশি চিন্তা ভাবনা করত না এবং তারা তাদের জীবনটাকে মোটামুটি খুব সুন্দরভাবে তারা কাটিয়ে গেছে। কিন্তু বর্তমান সময়ে আমরা একটা জিনিস প্রতিনিয়ত অনুভব করতে পারছি যে এই পৃথিবীতে বেঁচে থাকা এখন কিন্তু সবথেকে বড় একটা কঠিন কাজ। অর্থাৎ আপনাকে সঠিকভাবে বেঁচে থাকতে গেলে সর্বপ্রথম আপনাকে কঠিন পরিশ্রম করতে হবে এবং বিভিন্ন সমস্যার সম্মুখে দাঁড়িয়ে আপনাকে যুদ্ধ করার মতো মনোবল রাখতে হবে।
আসলে আমরা যদি দুর্বল প্রকৃতির হয়ে থাকি তাহলে কিন্তু আমরা জীবনে কখনো সফলতা অর্জন করব না এবং জীবনের প্রতিটা মুহূর্তে আমরা সব সময় পিছিয়ে থাকবো। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যারা সব সময় মানুষকে ভালোবাসে এবং মানুষের পাশে থাকার চেষ্টা করে তারা কিন্তু কখনো মানুষকে বিপদে ফেলার চেষ্টা করে না। আসলে এই মানুষগুলো যেমন নিজেদের জীবনকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কঠিন পরিশ্রম করে ঠিক কেউ যদি দুর্বল প্রকৃতির হয়ে থাকে তাদেরকে সাহায্য করার চেষ্টা করে। আসলে এখন এই পৃথিবীতে প্রতিনিয়ত আমাদের লড়াই করে বাঁচতে হচ্ছে একটু ভালো থাকার জন্য।
অর্থাৎ কোন একটা কাজের পিছনে দেখবেন যে হাজারো মানুষের ভীড় সবসময় লেগে রয়েছে। আসলে আমরা যদি এই সকল মানুষের মধ্যে থেকে সর্বশ্রেষ্ঠ না হতে পারি তাহলে কিন্তু আমরা কখনো সেই জিনিসগুলো আমাদের জীবনে পাব না এবং এর ফলে আমরা আমাদের জীবনটাকে সবসময় পিছনে দিকে পিছিয়ে রাখব। আসলে এই পৃথিবীতে যারা সব সময় পরিশ্রম করতে ব্যস্ত থাকে তারা কিন্তু অবশ্যই সকল ধরনের কঠিন সমস্যাগুলো খুব দ্রুত সমাধান করে সামনের দিকে এগিয়ে যেতে পারছে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি এই পৃথিবীতে ভালোভাবে বেঁচে থাকতে চাই তাহলে সর্বপ্রথম আমাদের ভালো কাজ করতে হবে।
একটা মানুষ যদি ভাল কাজ করতে পারে তাহলে তার কাছে এই পৃথিবীর কোন কিছু কখনো কঠিন মনে হবে না এবং সে তার এই কঠিন জীবনকে খুব সহজে রূপান্তরিত করে সামনের দিকে এগিয়ে যেতে পারবে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে আমরা যদি সবাই মিলে ভালভাবে বেঁচে থাকতে চাই তাহলে কিন্তু সকল কঠিন কাজের বিরুদ্ধে আমাদের লড়াই করতে শিখতে হবে এবং আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে। এভাবে যদি আমরা সবাই মিলে সামনের দিকে এগিয়ে যেতে পারি তাহলে অবশ্যই আমরা আমাদের জীবনটাকে খুব সুন্দরভাবে উপভোগ করতে পারব এবং আমাদের জীবনে আর কোন সমস্যা মোটেও থাকবে না।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।